সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

স্পোর্টস ডেস্ক :

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। রোববার (০৮ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলা পরিষদের আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে আরো ছিলেন, জেলা পুলিশ সুপার ড. এ এইচ কামরুজ্জামান, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন।

উদ্বোধনী খেলায় সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন মুখোমুখি হয়। পরে ট্রাইব্রেকারে ৩-০ গোলে চন্দ্রগঞ্জ ইউনিয়নকে পরাজিত করে উত্তর জয়পুর ইউনিয়ন। এ টুর্ণামেন্টে সদর উপজেলার ২১টি ইউনিয়নের ২১টি দল অংশ নিবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930