রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী গণধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রায়পুরে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে তুলে নিয়ে পরিত্যক্ত ঘরে আটক রেখে গণধর্ষণ ঘটনার প্রধান আসামি রাজীব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৮ সেপ্টেম্বর) রাতে নির্যাতিত ছাত্রীর বাবা বাদি হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে উপজেলার ঝাউডগি গ্রাম থেকে মামলার প্রধান আসামি রাজীবকে গ্রেপ্তার করা হয়।

এদিকে সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত রাজীব উপজেলার চর জাঙ্গালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলমগীর হোসেনের ছেলে। মামলার অন্যান্য আসামিরা হলো- একই এলাকার রাকিব ও হৃদয়।

মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরবংশীর এসএম আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী মামার বাড়ির যাচ্ছিল।

পথিমধ্যে মেঘনা বাজার এলাকা থেকে মামলার আসামি রাজিব, রাকিব ও হৃদয় জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। এ সময় পার্শ্ববর্তী চরবংশী গ্রামের একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে অচেতন হয়ে পড়লে হাত-পা বেঁধে ওই ছাত্রীকে রেখে তারা পালিয়ে যায় তারা। শনিবার (০৭ সেপ্টেম্বর) রাতে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে বাঁধন খুলে পরিচয় নিশ্চিত হয়ে অভিভাবকদের খবর দেয়। পরে অভিভাবকরা এসে ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, গণধর্ষণের ঘটনায় ছাত্রীর বাবা মামলা করেছেন। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সদর হাসপাতালে পাঠিয়ে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০