শুক্রবার ১৯শে জুন, ২০২৬ ইং ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় গৃহকর্তা নিহত, স্বর্ণালংকার লুট

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ডাকাত দলের হামলায় আতিকউল্ল্যাহ নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে পৌর শহরের ১৫নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকা লুটে নিয়ে যায় ডাকাতরা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত আতিকউল্ল্যাহ ওই এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও সদর থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক তিনটার দিকে ঘরের দরজা ভেঙ্গে আতিক উল্ল্যার বাড়িতে ৫/৬ জন মুখোশ পরা ডাকাতদল তাদের ঘরে ঢুকে।

এসময় ওই ঘরে থাকা আতিকউল্ল্যা, তার মেয়ে ও গৃহপরিচারিকার হাঁত-পা, মুখ বেঁধে রেখে তাদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। পরে স্থানীয়রা এসে আতিকউল্ল্যাহকে মৃত দেখতে পান। অন্যদের বাঁধা অবস্থায় উদ্ধার করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতিকালে গৃহকর্তা আতিক উল্ল্যাহ নামের একজন নিহত হয়েছেন। ঘটনার তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০