সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মহাসড়কে অটোরিক্সা চলতে দেওয়া হবেনা : লক্ষ্মীপুরের পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক :

মহাসড়কে কোনো ভাবেই ব্যাটারিচালিত অটোরিক্সা চলতে দেওয়া হবেনা বলে কঠোর বার্তা দিয়েছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। তিনি বলেন, শিশু-কিশোর ও বৃদ্ধ চালকদের হাতে যানবাহন দেওয়া যাবেনা। কমিউনিটি পুলিশিংয়ের পোশাক ছাড়া সড়কে কেউ দায়িত্ব পালন করতে পারবে না। তাহলে সড়ক দুর্ঘটনা অনেকটা রোধ হবে। লক্ষ্মীপুর শহরকে যানজট মুক্ত করতে পারলে এটি একটি পরিচ্ছন্ন শহর হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর ঝুমুর ট্রাফিক চত্বরে বাস ও পরিবহন মালিক সমিতির নেতাকর্মীদের সাথে ট্রাফিক সচেতনতামূলক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, যেখানে সেখানে যানজট সৃষ্টি করে মানুষের চলাচলের পথ বাঁধাগ্রস্ত করলে সেসব চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দিষ্টস্থানে গাড়ি পার্কিং করতে হবে এবং সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিকের প্রতিটি আইন মেনে চলার জন্য প্রত্যেককে অনুরোধ করেন পুলিশ সুপার।
মতবিনিময় সভা শেষে ৪৫ জন কমিউনিটি পুলিশ সদস্যের গায়ে পোষাক পরিয়ে দেন তিনি।

এদিকে ‘আমার কাজ আমি করব, আমার দেশ আমি গড়ব’ ট্রাফিক আইন মেনে চলব এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পুলিশ সুপার নিজেই বাস-চালক ও যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) পংকজ কুমার দে, ডিআইওয়ান মো. ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান মিয়া, কমিউনিটি পুলিশিংয়ের জেলা সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমূখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930