সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৬ ডিআইজি

আকাশবার্তা ডেস্ক :

পুলিশের ডিআইজি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। বুধবার অতিরিক্ত আইজি হিসেবে তাদেরকে পদোন্নতি দেয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত ৬ কর্মকর্তারা হলেন- এসবির ডিআইজি বিশ্বাস আফজাল হোসেন, পুলিশ স্টাফ কলেজ ঢাকার রেক্টর (অতিরিক্ত আইজি চলতি দায়িত্বে) শেখ মোহাম্মদ মারুফ হাসান, সিআইডির অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হাইওয়ে পুলিশ ঢাকার অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) ব্যারিস্টার মাহবুবুর রহমান, এসবির ডিআইজি মাহবুব হোসেন ও এসবির ডিআইজি মীর শহীদুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930