বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

‘উফ এত হট কেন তুমি!’

বিনোদন ডেস্ক :

বলিউডে কিং শাহরুখ খানের পরিবার ও ঘরবাড়ি নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। তার পরিবারের কেউ কোনো সফরে গেলে অথবা ছেলে-মেয়েদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হলে বেড়ে যায় ভক্তদের উন্মাদনা।

ভক্ত, ফলোয়ারদের ক্ষেত্রে ধীরে ধীরে বাবার পথেই এগোচ্ছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান ও মেয়ে সুহানা খান। ইনস্টাগ্রাম- ফেসবুকে তারা যে ছবিই পোস্ট করেন না কেন, মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাদের ছবি। ঝড় তোলে বহু নারী-পুরুষের হৃদয়ে।

গেল বৃহস্পতিবার সকালে আরিয়ান তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। কয়েক ঘন্টার মধ্যেই সেই ছবিতে লাইকের সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ।

শুধু লাইক দিয়ে নজর ফেরাননি ভক্তরা, মন্তব্যেও লিখেছেন হাজারো আকুতির কথা! যদি লক্ষ্য করেন তাহলেই বুঝবেন জনপ্রিয়তার কোন শিখরে পৌঁছে গিয়েছেন খানের এই জ্যেষ্ঠ পুত্র।

আরিয়ানের ছবিতে কেউ লিখেছেন, বেবি! ‘আমাকে বিয়ে করো প্লিজ!’, আবার কেউ লিখেছেন, ‘প্রথমে মনে হয়েছিল শাহরুখ… উফ এত হট কেন তুমি!’ কেউ তো সরাসরি প্রেম নিবেদনও করেছেন।

তবে এই ঘটনায় শুধু এবার নয়, চলতি বছর দু’বার একই ঘটনা দেখা গেল। তিনি এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ার সেনসেশন।

ইনস্টাগ্রামে পোস্ট করা আরিয়ানের সেই ছবিটি

আরিয়ানের পোস্ট করা ছবিতে দেখা গেছে, আলো-আঁধারের আবহ ছড়ানো একটি রুমে চেয়ারে বসে আছেন তিনি। চোখে গোলাকার লাল রোদচশমা। গায়ে ধূসর সোয়েটার, বিস্কুট রঙা ঢিলেঢালা প্যান্ট ও গাঁট্টাগোট্টা জুতা। মুখে সিরিয়াস অভিব্যক্তি! ছবিটি রাতারাতি ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।

বাবার মত সেলিব্রেটি হওয়ার কোনো আগ্রহ নেই আরিয়ানের। তার ইচ্ছে নির্মাতা হওয়ার। এ জন্য এখন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ফিল্মমেকিং বিষয়ে পড়ছেন ২১ বছর বয়সী এই তরুণ। ইংল্যান্ডের কেন্টে অমিতাভের নাতনি নব্য নাভেলির সহপাঠী ছিলেন তিনি।

শাহরুখ-গৌরির তিন ছেলেমেয়ে সম্প্রতি হলিউডের ‘দ্য লায়ন কিং’ ছবির হিন্দি সংস্করণে ডাবিং করেছেন। মুফাসা চরিত্রে শাহরুখ ও সিম্বার ভূমিকায় সংলাপ বলেছেন আরিয়ান।

তবে এই দম্পতির মেয়ে সুহানা অভিনয়ে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে সে আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। আর তাদের ছোট ছেলে আবরামের বয়স হবে ছয় বছর। ভবিষ্যৎ বলে দিবে, বড় হয়ে সে কি হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১