সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

এক সঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন মা!

আকাশবার্তা ডেস্ক :

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউপির ঘুনি গ্রামের আব্দুল খালেক মিয়ার স্ত্রী ফিরোজা বেগম এক সঙ্গে চার ছেলে সন্তান জন্ম দিয়েছেন।

তবে স্বাভাবিকভাবে জন্ম নেয়া চার নবজাতকের মধ্যে প্রথমটি শুক্রবার সকালে মৃত্যুবরণ করেছে। অপর তিন নবজাতক সুস্থ আছে।

ফিরোজা বেগমের বোন মাফিয়া বেগম জানান, বৃহস্পতিবার রাতে তার বোন ফিরোজার প্রসববেদনা শুরু হয়। পরে বসুন্দিয়া মোড়ে মহুয়া সার্জিক্যাল ক্লিনিকে প্রথম সন্তান জন্ম নেয়।

এরপর যশোরের একটি ক্লিনিকে পৌঁছালে সকাল ৬টার পর আরো তিন সন্তান জন্ম নেয়। এ সময় প্রথম সন্তান মারা যায়।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, মাত্র আট মাসে জন্ম নেয়ার কারণে জীবিত তিন নবজাতক শারীরিকভাবে পরিপুষ্ট নয়। উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর সদর হাসপাতালের শিশু বিভাগে প্রেরণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930