সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

হামদর্দ এমডির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা ইউনিটের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার বিরুদ্ধে মহান স্বাধীনতা যুদ্ধে ভূমিকার নামে একটি চক্রের ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এবং অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লক্ষ্মীপুর জেলা ইউনিট কমান্ড।

১৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অবঃ) আবুল খায়ের প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ইউনিটের সাংগঠনিক কমান্ডার সিরাজুল্লাহ (মনা বাকশাল)।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা নিয়ে সম্প্রতি একটি মহল অপপ্রচার চালাচ্ছে। যা আদৌ সত্য নয়। মুক্তিযুদ্ধকালীন সময়ে ইউছুফ হারুন ভূঁইয়ার সাথে রাজাকারদের কোনো সম্পর্ক ছিলো না। এ সময় ইউসুফ হারুন ভূঁইয়া যুদ্ধকালীন সময়ে কাউকে হত্যাও করেনি বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সবশেষ এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানান বক্তারা।

বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল এমপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার লক্ষ্মীপুর ও রায়পুরে সম্প্রতি সফর ও তদন্ত কার্যক্রম পুনরায় পরিচালনার দাবি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930