সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

গৃহবন্দী থেকে গ্রেপ্তার!

আন্তর্জাতিক ডেস্ক :

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে ভারতীয় প্রশাসন। আগস্টের শুরুতে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘোষণার পর থেকেই গৃহবন্দী শ্রীনগরের এই লোকসভা সদস্য।

গালফ নিউজ জানায়, কাশ্মীরি নেতা ফারুককে বেআইনিভাবে আটক করে রাখার বিরুদ্ধে গতকাল একটি পিটিশন জারি করে সুপ্রিম কোর্ট। পরদিনই জন নিরাপত্তা আইনে (পিএসএ) তাকে গ্রেপ্তার দেখানো হয়।

জন নিরাপত্তা আইনে (পিএসএ) দেশটির যে কোনো নাগরিককে কোনো বিচার ছাড়াই দুই বছর পর্যন্ত আটক রাখা যায়। ফারুক আবদুল্লাহর বিরুদ্ধে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে সর্বনিম্ন তিন মাস আটকাবস্থায় থাকবেন এই প্রবীণ নেতা।

মুনির খান নামে একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেন, একটি কমিটি ঠিক করবে ফারুক আবদুল্লাহকে কতদিন আটক করে রাখা হবে।

এই প্রথম পিএসএ আইনে কোনো শীর্ষ রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হলো ভারতে। বর্তমানে লোকসভা সদস্য ফারুক আবদুল্লাহ তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন জম্মু-কাশ্মীরে। সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে এত দিন ধরে এই আইন প্রয়োগ করত প্রশাসন। এই আইনের অধীনে গত দুই দশকে ২০ হাজারেরও বেশি কাশ্মীরিকে গ্রেপ্তার করা হয়।

৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা তুলে নিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় ভারত সরকার। তার আগের দিন থেকে কঠোর সামরিক পরিস্থিতি জারি করা হয় সেখানে। সে সময় সাবেক গৃহবন্দী করা হয় অন্য দুই সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ফারুকের ছেলে ওমর আবদুল্লাহকেও।

সরকারি হিসেবে, নিরাপত্তা আইনে জম্মু-কাশ্মীর থেকে গ্রেপ্তার হয়েছে অন্তত ৪০০০ হাজার মানুষ, যার মধ্যে রয়েছে সাবেক এই তিন মুখ্যমন্ত্রীসহ ২০০ রাজনৈতিক নেতা-কর্মী। যার মধ্যে ২৬০০ জনকে পরবর্তীতে মুক্তি দেওয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031