রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে দুই ডাকাতদলের গোলাগুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরিফ হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছে সে। এ সময় জীবন বাঁচাতে ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। ঘটনার সময় সদর থানার এস আই মোতাহার হোসেন ও কনস্টেবল সোহেল রানা আহত হন।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে সদর উপজেলার শাকচর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত পুলিশ সদস্যদের একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত আরিফ স্থানীয় শাকচর গ্রামের বাসিন্দা শুক্কুর আলীর ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, ভোর রাতে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরিফকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক ডাকাত সদস্য বলে দাবি করেন ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০