সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মান্দারী ইউনিয়নে মেম্বার পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ ১৪ অক্টোবর

মাহবুব সৈকত :

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৪নং মান্দারী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার আব্দুল কাদেরের মৃত্যুতে শূন্য হওয়া ওই পদে ৩ সেপ্টেম্বর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, মান্দারী ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ড উপ-নির্বাচনের ১৪ অক্টোবর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। গত ২২ মে ওয়ার্ড মেম্বার আব্দুল কাদের মারা গেলে ওই পদটি শূন্য ঘোষণা করা হয়।

ওয়ার্ডটি মান্দারী বাজার, রতনপুর, সমাসপুর, দুর্গাপুর এলাকা নিয়ে গঠিত। এখানে ভোটার সংখ্যা প্রায় চার হাজার।

উপ-নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। ১. তালা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান রাজু, ২. ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন আব্দুল খালেক, ৩. পানির কল প্রতীক নিয়ে নির্বাচন করছেন কামাল উদ্দিন, ৪. সিলিং ফ্যান প্রতীক নিয়ে নির্বাচন করছেন মো., সুমন মাসুদ, ৫. আপেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন মো. সেলিম, ৬. মোরগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন মো. জাহাঙ্গীর আলম ও ৭. ঘুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন নেছার আহমেদ।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্ণিং অফিসার স্বপন কুমার ভৌমিক বলেন, ৮ জন প্রার্থী নির্বাচনের ফরম নিয়েছেন। তার মধ্যে একজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930