সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এমপি শাওন-সম্রাটের ব্যাংক হিসাব জব্দ

আকাশবার্তা ডেস্ক :

ভোলা ৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ও তার স্ত্রী ফারজানা চৌধুরী এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় এই চারজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, অবৈধ লেনদেন কিংবা অর্থ পাচার হয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে মূলত এমন নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। কে, কোন ব্যক্তি কিংবা কি তার পরিচয়, সেটা আমাদের কাছে মূখ্য নয়।

আমরা অনিয়ম ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এই কারণে তাদের অ্যাকাউন্টে অবৈধ কোনো লেনদেন হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930