সর্বশেষ:
উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক

কমলনগরে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ জামায়াতের ১৫ নেতা আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে গোপন বৈঠক চলাকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির ও উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরউদ্দিনসহ জামায়াতের ১৫ নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে হাজিরহাট-মাতাব্বর হাট সড়কের মার্কাজ মসজিদের পেছনে উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন একটি টিনসেড বাড়ি থেকে তাদের আটক করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে জেলার বিভিন্নস্থান  থেকে আসা জামায়াতের প্রায় ৩৫/৪০ জন নেতাকর্মী ওই ঘরে বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুুলিশের উপস্থিতি টের পেয়ে ২০/২৫ জন দৌঁড়ে পালিয়ে গেলেও জামায়াতের উপজেলা আমির মাওলানা নুরউদ্দিন, কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবিরসহ ১৫ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ৫টি মোটরসাইকেল, বেশ কিছু লিফলেট ও বই জব্দ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930