সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

রামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে মোঃ হিমেল (২০) নামের এক কলেজ ছাত্রের করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে নানার বাড়ি উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়ায় গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

হিমেল রামগঞ্জ উপজেলার শেখপুরা গ্রামের মুন্সী বাড়ির আবদুল কাদেরের ছেলে ও রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী। হিমেলের বাবা আবদুল কাদের জানান, হিমেলের মা’কে নিয়ে তিনি ঢাকার একটি হসপিটালে চিকিৎসা নিতে গেলে হিমেল নানার বাড়ি পশ্চিম শোশালিয়ার ধুল্লব বেপারী বাড়িতে বেড়াতে যায়।

বিকালে হিমেল তার নানার ঘরে ড্রীলমেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুতের তার লিকেজ হয়ে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হয়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়।

বুধবার সকাল সাড়ে ৮টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930