সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এড. বিপ্লব উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের আহ্বায়ক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। এছাড়াও ঢাকাস্থ সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁন এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাড. রিপা সিনহাকে যুগ্ম আহ্বায়ক করে ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

গত ১৩ সেপ্টেম্বর ঢাকার শাহাবাগ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি লায়ন মতিউর রহমানের সভাপতিত্বে কার্যকরী পরিষদের এক সভায় উক্ত কমিটি গঠন করা হয়।
সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক রহমত উল্যাহ বিপ্লব লক্ষ্মীপুর জেলা জজকোর্টের বিজ্ঞ আইনজীবী। এক সময় তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, ঢাকা আইডিয়াল ল’ কলেজে অধ্যয়নকালীন সময় আওয়ামী আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা ছিলেন। এরপর তিনি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান ১৪ দলীয় জোট চন্দ্রগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক ময়দানে এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব একজন সু-বক্তা এবং পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে পরিচিত।

এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব লক্ষ্মীপুর জেলা শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে স্টার মার্কসহ এসএসসি, লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে একাধিক বিষয়ে লেটার মার্কসহ প্রথম বিভাগে এইচএসসি পাশ করার পর কুমিল্লা বোর্ডের বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছিলেন। একই কলেজ থেকে বিএসএস ডিগ্রী লাভ করেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস এবং ঢাকা আইডিয়াল ‘ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রী অর্জন করে আইজীবী হিসেবে ঢাকা জজ কোর্টে যোগদান করেন। বর্তমানে লক্ষ্মীপুর জেলা জজকোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন। স্বল্পসময়ে তিনি ফৌজদারী ওকালতিতে ব্যাপক সুনাম অর্জনে সক্ষম হন এবং নিজদলীয় নেতা-কর্মীদের স্পর্শকাতর মামলাগুলো পরিচালনা করায় আইনাঙ্গণে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক আস্থা অর্জন করেন।

জানা যায়, এ্যাড. রহমত উল্যাহ বিপ্লবের পৈত্রিক নিবাস লক্ষ্মীপুর সদর উপজেলাধীন উত্তর জয়পুর ইউনিয়নে উত্তর জয়পুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মাষ্টারের বড় সন্তান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930