সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

দুবাইকে উড়িয়ে দেয়ার হুমকি ইয়েমেনের

আন্তর্জাতিক ডেস্ক :

দুবাইকে যুদ্ধ প্রবণ ইয়েমেন না ছাড়লে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে হুথি সমর্থিত ইয়েমেনের আনসারুল্লাহ। বলেছে, নিজের দেশেই তাদের ধ্বংস করে দেবে।

ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলে আনসারুল্লাহ’র অন্যতম সদস্য আব্দুল ওয়াহাব আল-মাহবাশি শুক্রবার এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইয়েমেনের ওপর সৌদি আরবের চলমান আগ্রাসনে অংশগ্রহণ বন্ধ না করলে সংযুক্ত আরব আমিরাতে বিধ্বংসী হামলা চালানো হবে।

একই কাউন্সিলের আরেক সদস্য মোহাম্মাদ আল-বুখাইতি উত্তেজনা প্রশমনে সাহায্য করতে আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আবু ধাবির প্রতি এই আহ্বানের সময়সীমা হবে সীমিত এবং এরপর আর কোনো সতর্কবাণী উচ্চারণ করা হবে না।

তিনি বলেন, আরব আমিরাতকে অবিলম্বে ইয়েমেনের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকে সেনা প্রত্যাহার করতে হবে।

সৌদি আরবের দু’টি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানোর প্রায় দুই সপ্তাহ পর ইয়েমেনের এই দুই কর্মকর্তা সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি আরামকো’র দুই তেল শোধনাগার আবকাইক ও খুরাইসে গত ১৪ সেপ্টেম্বর ড্রোন হামলা চালায় ইয়েমেনের সেনাবাহিনী।

এতে ওই দুই তেল স্থাপনার মারাত্মক ক্ষতি হয় এবং সৌদি আরবের তেল রপ্তানি অর্ধেকে নেমে আসে।

ওই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে এবং সৌদি আরব, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই ওই হামলার জন্য ইরানকে দায়ী করে।

তবে তেহরান কঠোর ভাষায় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সূত্র : প্রেসটিভি ও পার্স টুডে

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930