সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বেগমগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, গুলিবিদ্ধ ৩

বিশেষ প্রতিনিধি, (বেগমগঞ্জ) :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমানকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে পান বিক্রেতা ও পথচারিসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ ঘটনায় চেয়ারম্যান অক্ষত রয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ইউনিয়নের রমনিরহাটে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পান বিক্রেতা ইব্রাহিম, পথচারি কামাল ও মমিন। তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধরা জানান, কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত এসেই দোকানে থাকা চেয়ারম্যানকে গালিগালাজ করে এবং গুলি চালায়। কিন্তু গুলি চেয়ারম্যানের গায়ে না লেগে স্থানীয় লোকজনের গায়ে লাগে। এ সময় আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, তিনি স্থানীয় রহিমের চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় ১০-১২ জন মুখোশধারী দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চা দোকানের সামনের একটি ছোট্ট পান বিক্রেতা ও দুজন পথচারীর গায়ে বিদ্ধ হয়। পরে চারদিক থেকে লোকজন বের হলে তারা পালিয়ে যায়।

চেয়ারম্যান আরো জানান, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা। তাদের কিছুদিন আগে র‌্যাব গ্রেপ্তার করেছিল। তাদের গ্রেপ্তারে র‌্যাবকে সহযোগিতা করার কারণে আমাকে প্রধান টার্গেট করে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে আহতরা চিকিৎসা নিচ্ছেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে গুলিবিদ্ধদের লিখিত অভিযোগ দেয়ার জন্যও বলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930