সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে রুহুল আমিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। (আজ) শুক্রবার ভোর রাতে উপজেলার মিতালী বাজার এলাকার চরবিকম ফিল গ্রামে এ ঘটনা ঘটে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, ভোর ৪টার দিকে স্থানীয় ব্যবসায়ী শরিফ হোসেনের বাড়িতে ১০/১১ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ওই ব্যবসায়ীর ঘরে হানা দেয়। এ সময় ডাকাতদল ঘরের লোকজনকে মারধর করে নগদ ২ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তাদের শোর-চিৎকারে স্থানীয় এলাকাবাসী ডাকাতদলকে ধাওয়া করে রুহুল আমিন নামের একজনকে গণপিটিুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি ঘটলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত রুহুল আমিন এলাকার চিহ্নিত ডাকাত ও তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সে রায়পুর উপজেলার চরলক্ষী গ্রামের এরশাদের হাওলাদারের ছেলে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930