সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

কয়েকটি দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মাশরাফি

আকাশবার্তা ডেস্ক :

এলাকার উন্নয়নসহ বেশ কিছু ইস্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মাশরাফি বিন মুর্তজা এমপি। সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে বেশ কয়েকটি দাবি জানান তিনি।

জানা যায়, মঙ্গলবার (১ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজের সংসদীয় এলাকায় ফায়ার সার্ভিসের জন্য নতুন গাড়ি এবং পুলিশ ফাঁড়ি সংস্কারের আবেদন জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরীফ মাহমুদ অপু বলেন, মাশরাফি এলাকার উন্নয়নের জন্য মন্ত্রণালয়ে এসেছিলেন। তার এলাকায় একটি ফায়ার স্টেশন আছে। সেটি তৃতীয় শ্রেণির। এর জন্য নতুন একটি গাড়ি চেয়েছেন তিনি।

মূলত স্টেশনটিকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণ এবং এলাকার পুলিশ ফাঁড়ি সংস্কারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নড়াইল এক্সপ্রেস।

এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930