মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দুর্নীতিবাজ কাউকেই ছাড় দেয়া হবে না : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

দুর্নীতিবাজ আত্মীয় কিংবা দলীয় যেই হোক, কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে উন্নয়ন প্রকল্পের টাকার সঠিক ব্যয়ে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল বুধবার বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেসরকারি টেলিভিশন বাণিজ্যিকভাবে সম্প্রচার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গেল বছর ১১ মে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট ক্লাবে নাম লেখায় বাংলাদেশ।

উৎক্ষেপণের এক বছর চার মাস পর এবার আয়ের খাতায় নাম লেখালো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

সম্প্রচারে থাকা দেশের ৩৪টি টিভি চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে প্রধান অতিথির বক্তব্যে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকতে ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরে কর্মসংস্থান নিশ্চিতের কথা জানান সরকার প্রধান। 

দেশের অগ্রযাত্রায় দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা ফের তুলে ধরেন বঙ্গবন্ধুকন্যা।গণমাধ্যমের অবাধ স্বাধীনতার কথা জানিয়ে মিথ্যা অপপ্রচার না করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু স্যাটেলাইট এক-এর পর দ্বিতীয় স্যাটেলাইট তৈরির কাজও দ্রুত এগিয়ে চলছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০