সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে যুুবলীগের ৩টি ওয়ার্ডের কমিটি ঘোষণা

ইমরান হোসেন, (নিজস্ব প্রতিবেদক) :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৩টি ওয়ার্ডে আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে চন্দ্রগঞ্জ বাজারের গণমিলনায়তনে যুবলীগের দলীয় সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটির নেতারা হলেন- ১নং উত্তর-পূর্ব পাঁচপাড়া ওয়ার্ডে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও মোহাম্মদ ফরহাদ হোসেনকে সাধারণ সম্পাদক, ৩নং আমানীলক্ষ্মীপুর ওয়ার্ডে আব্দুল হামিদ নোমানকে সভাপতি ও মো. ইব্রাহীম হোসেন সজীবকে সাধারণ সম্পাদক এবং ৪নং পশ্চিম লতিফপুর ওয়ার্ডে মো. মোজাম্মেল হোসেন বাবলুকে সভাপতি ও মো. সোহাগকে সাধারণ সম্পাদক করে প্রত্যেকটি ওয়ার্ডে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন লিঠন, সাংগঠনিক সম্পাদক শিপন খলিফা, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মেম্বার, সদর (পূর্ব) যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গৌতম মজুমদার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া প্রমূখ।

ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিঙ্কুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম পারভেজ, গাজী কামরুল, আব্দুর রহমান, মাহফুজুর রহমান তন্ময় ও সাইফুল ইসলাম বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের ৩টি ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হয় স্থানীয় মোস্তফার দোকান নামক স্থানের উকিল মাঠে। ওই সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930