সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর রোল মডেল : ভারতের রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক :

আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর জন্য রোল মডেল বলে মন্তব্য করেছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। শনিবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান। সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এ বৈঠক বিষয়ে প্রেস ইনফরমেশন ব্যুরো অব ইন্ডিয়া জানায়, দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে রামনাথ কোবিন্দ বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়। দুই দেশ একত্রে অংশদারিত্বের সোনালী অধ্যায় রচনা করেছে।

দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ভালো বলেও উল্লেখ করেন রামনাথ কোবিন্দ। ভারতের প্রেসিডেন্ট বলেন, পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়ার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

রামনাথ কোবিন্দ বলেন, আমাদের অংশীদারিত্ব ঐতিহাসিক, সময়ের পরিক্ষিত এবং টেকসই, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থেকে গড়ে ওঠে। এসময় সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেন রামনাথ। তিনি বলেন, সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদী, উগ্র চরমপন্থার বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা ভালো ফল দিচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930