সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

পা তুলে শিক্ষকের ধূমপান, পরে যা ঘটলো

আকাশবার্তা ডেস্ক :

ক্লাসে বসেই শিক্ষার্থীদের সামনে পায়ের ওপর পা তুলে ধূমপান করেছেন এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শনিবার (৫ অক্টোবর) ভারতের উত্তর প্রদেশের সীতাপুর প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

পরে ওই শিক্ষকের বিড়ি খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অল্প সময়ের মধ্যেই আলোচনায় আসেন শিক্ষক।

ভিডিওতে দেখা যায়, ক্লাসরুম ভর্তি শিক্ষার্থীদের সামনে ওই শিক্ষক বিড়ি জ্বালানোর চেষ্টা করছেন।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অজয় কুমার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধূমপানের ভিডিওটি ভাইরাল হলে বিভাগীয় শিক্ষা কর্মকর্তাদের ওই স্কুলে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, যেহেতু শিক্ষার্থীদের ওপর শিক্ষকের প্রভাব অপরিসীম, তাই তাদের উচিত ধূমপান থেকে বিরত থাকা। আর ক্লাসরুমের ভেতরে ধূমপানের ঘটনা তো কোনোভাবেই সমর্থন করা যায় না। এই কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930