সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে পূজামন্ডপ পরিদর্শনে এমপি শাহজাহান কামাল

নিজস্ব প্রতিবেদক :

হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দূর্গাপূজার আজ সোমবার মহানবমী। এদিনে লক্ষ্মীপুরের প্রত্যন্ত এলাকায় পূজামন্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল।

পরিদর্শনের সময় সাংসদের সাথে ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজাম্মেল হায়দার ভূঁইয়া মাছুম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদারসহ দলীয় নেতাকর্মীরা।

সন্ধ্যায় জেলা শহরের শ্যামসুন্দর জিউর আখড়া মন্দির, চন্দ্রগঞ্জ বাজারের কালি মন্দির দেবালয় ও সর্বজয়া পূজামণ্ডপসহ বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শনকালে এমপি শাহজাহান কামাল বলেন, বর্তমান সরকার সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে শতভাগ আন্তরিক। যার প্রেক্ষিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সারাদেশে দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ সময় তিনি লক্ষ্মীপুর সদর আসনের বিভিন্ন পূজামন্ডপে অনুদান প্রদান করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930