সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এবার ‘ক্যাসিনো কেলেঙ্কারি’ ধরা পড়লো টিভিতে!

বিনোদন ডেস্ক :

‘ক্যাসিনো কেলেঙ্কারি’। বর্তমান সময়ের সবচেয়ে আলোচনার বিষয় এটি। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এই ব্যবসা। এরই মধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এমন সন্ধান পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এবার সেই একই ক্যাসিনো কেলেঙ্কারি ধরা পড়লো টিভিতে!

এদিকে, অবৈধ ক্যাসিনো বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলমান শুদ্ধি অভিযানও অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার সকালে ক্যাসিনোবিরোধী অভিযানে দেশব্যাপী সমালোচিত-আলোচিত ব্যক্তি ঢাকা মহানগরের দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের গ্রেপ্তার হওয়ার খবর ছাপিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

মূলত ‘ক্যাসিনো কেলেঙ্কারি’র বিষয়টি যখন মাথাচাড়া দিয়ে উঠেছে, ঠিক তখনই অঞ্জন আইচও খবর দিয়েছেন একই কেলেঙ্কলারি তৈরি করার! তিনি জানান, ‘ক্যাসিনো’ নামের একটি নাটক এরই মধ্যে পরিচালনা করেছি।

এ প্রসঙ্গে পরিচালকের ভাষ্য ছিল এমন, মূলত ভিনদেশি ক্যাসিনো খেলা আমাদের সামাজিক প্রেক্ষাপটে কতটা ভয়ংকর ও খারাপ প্রভাব ফেলতে পারে তা নাটকে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার দেশের বিপদ্গামীরা এই নাটকটি থেকে শিক্ষা গ্রহণ করবেন।

জানা গেছে, ‘ক্যাসিনো’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, মনোজ প্রামাণিক, সাঈদ বাবু, নাদিয়া মিম, ওয়াহিদ ইকবাল মার্শাল, টুটুল চৌধুরী, সূচনা আজাদ প্রমুখ।

ঢাকার আমিন বাজারেই নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলেও জানান পরিচালক।

এছাড়াও তিনি জানিয়েছেন, খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি সম্প্রচার করা হবে। তারপর একটি অনলাইন প্লাটফর্মেও ‘ক্যাসিনো’ মুক্তি পাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930