সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে পিকআপ গাড়ি চাপায় স্কুলছাত্রী গুরুত্বর আহত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে মালবাহী পিকআপ গাড়ির চাপায় এক স্কুলপড়–য়া ছাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহত স্কুলছাত্রীর নাম মিশু আক্তার (১৪)। বুধবার সকাল ১০টার দিকে চন্দ্রগঞ্জ-চাটখিল সড়কের (আফজাল রোড) ইব্রাহিম বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত স্কুলছাত্রীকে মুমূর্ষু অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। মিশু আক্তার ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও স্থানীয় উত্তরপূর্ব পাঁচপাড়া গ্রামের এছাকমিয়া পাটোয়ারী বাড়ির মিজানুর রহমানের মেয়ে। এদিকে দুর্ঘটনা কবলিত পিকআপ গাড়িটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পূজার বন্ধের মধ্যে স্কুলছাত্রী মিশু সকালে প্রাইভেট পড়তে বিদ্যালয়ে আসে। সিএনজি থেকে নেমে রাস্তা পার হয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় দ্রুতগতির সিমেন্ট বোঝাই একটি পিকআপ (গাড়ি নং-নোয়াখালী-ন-১৪-০৮৮৩) গাড়ি ওই ছাত্রীকে চাপা দেয়। এতে গুরুত্বর আহত হয় সে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা দৌড়ে এসে গাড়িটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। স্থানীয়রা আরো জানায়, অপ্রাপ্ত বয়স্ক শিপন নামের একটি ছেলে গাড়িটি ড্রাইভিং করছিল। চন্দ্রগঞ্জ বাজার থেকে সিমেন্ট বোঝাই করে আফজাল রোডের ২নং ব্রীজ এলাকায় যাচ্ছিল গাড়িটি।

খবর পেয়ে লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক ইমরান হোসেন ও চন্দ্রগঞ্জ থানার এসআই জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে আটককৃত পিকআপ গাড়িটি জব্দ করেন।

লক্ষ্মীপুরের ট্রাফিক পুলিশের পরিদর্শক ইমরান হোসেন বলেন, আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নোয়াখালী হাসপাতালে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930