সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আন্দোলনের জন্য প্রস্তুতি নিন : রিজভী

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকার দুইর্নীতিতে ডুবে গেছে। আর ক্ষমতায় থাকতে দেয়া যাবে না। সবাই প্রস্তুতি নিন। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনা হবে।

শনিবার (১২ অক্টোবর) রাজধীনির নয়পন্টনে দেশবিরোধী চুক্তি ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার প্রতিবাদে এবং বন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বনির্ধারিত সমাবেশে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, আবরার হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী বলেছেন, তিনি একজন মা হিসেবে এর বিচার করবেন। তিনি তো সব ঘটনায় বলে থাকেন বিচার করবে। কিন্তু কোনো অন্যয়ের বিচার হয় না।

তিনি বলেন একজন মাত্র ব্যক্তির ক্ষমতালিপ্সার কারণে ছাত্রলীগ এখন এতটাই অভিশপ্ত সংগঠনে পরিণত হয়েছে যে, বুয়েটের মতো মেধাবীদের প্রতিষ্ঠানে ভর্তি হয়েও শুধুমাত্র ছাত্রলীগের কারণে মেধাবীরা পরিণত হচ্ছে খুনিতে।

সমাবেশে উপস্থিত আছেন- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, সৈয়দ মোয়জ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930