সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিএনপির ৫০ নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে যোগ দিতে যাওয়া বিএনপির ৫০ নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ।

শনিবার দুপুরে (১২ অক্টোবর) রাজধানীর পল্টন এলাকা থেকে তাদের আটক করে নিয়ে গেছে রমনা ও পল্টন থানা পুলিশ।

ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাতিল এবং বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে শনিবার দুপুর থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ হয়। সেই সমাবেশমুখী মিছিল থেকে তাদের আটক করে পুলিশ।

দলের নেতাকর্মীদের আটকের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল। আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তারা।

পূর্বঘোষিত হলেও পুলিশের অনুমতি না পেয়েও শনিবার দুপুর আড়াইটা থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি। সকাল থেকে সমাবেশে যোগ দিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসতে শুরু করে দলের নেতাকর্মীরা।

এর আগে সকাল ৯টা থেকে নয়াপল্টনে অবস্থান নেয় পুলিশ। দুপুর ১২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দুই দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

অন্যদিকে পুলিশ বিএনপির নেতাকর্মীদের সামনে রাস্তার মাঝে দাঁড়িয়ে ব্যারিকেড তৈরি করেছে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930