বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশনা চেয়ে রিট

আকাশবার্তা ডেস্ক :

দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী। এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যার ঘটনায় তার পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ চাওয়া হয়েছে রিটে।

আজ রোববার (১৩ অক্টোবর) সকালে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। 

দুপুর ২টার পর বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। 

এ বিষয়ে রিটকারি আইনজীবী ইউনূস আলী আকন্দ বলেন, ছাত্ররা রাজনীতির নামে সন্ত্রাসী কার্যক্রম করছে। শিক্ষকরাও পাঠদানের চেয়ে রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত। যা সংবিধানের ২৭ এবং ২৮ অনুচ্ছেদ এর পরিপন্থী। এ কারণে রিটটি দায়ের করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০