সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আবরার হত্যায় জাতিসংঘ প্রতিনিধির বিবৃতির ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধির  বিবৃতির ব্যাখ্যা চেয়েছে সরকার।

আজ রোববার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো তলব করে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

রোববার পররাষ্ট মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহানের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেন মিয়া সেপ্পো। এ সময় আবরার ফাহাদ নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের বিবৃতি দেওয়ার বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

তবে মিয়া সেপ্পো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি।

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার ঘটনায় জাতিসংঘের বাংলাদেশের আবাসিক সমন্বয়ের অফিস থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিতে ফাহাদের মৃত্যুর নিন্দা জানানো হয় এবং এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও বিচার দাবি করা হয়। একইসঙ্গে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিয়া সেপ্পোকে অবহিত করা হয়, জাতিসংঘের বিবৃতিতে মত প্রকাশের জন্যই ফাহাদ হত্যা হয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু এ বিষয়ে তাকে বলা হয়, শুধু মত প্রকাশের কারণেই ফাহাদকে হত্যা করা হয়নি। ফেসবুকে ফাহাদ যে সমালোচনা করেছেন এমন সমালোচনা অনেকেই করছেন।

গত রোববার  (৬ অক্টোবর) দিবাগত রাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফাহাদকে মারধর করে হত্যা করা হয়। পরে ৭ অক্টোবর হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930