সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

শিশুকে কবর দিতে গিয়ে মিলল জীবন্ত আরেক শিশু!

আকাশবার্তা ডেস্ক :

অভিনন্দন সিং নামের এক ব্যক্তির কন্যা জন্মের পর পরই মারা যায়। তার জন্য কবর খুঁজতে গিয়েই গ্রামবাসী সন্ধান পায় জীবিত আরেক নবজাতক কন্যার। অবিশ্বাস্য হলেও এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বেরেলি জেলার এক গ্রামে।

দেশটির পুলিশ জানায়, মৃতশিশুকে দাফন করতে কবর খুঁড়ছিলেন গ্রামবাসী। কিন্তু তিন ফুট মাটি খোঁড়ার পরই একটি মাটির পাত্রে কোদালের আঘাত লাগে। মাটি সরাতে তাতে খোঁজ মেলে এক নবজাতকের। শিশুটিকে জীবিত দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেন। শিশুটিকে জীবন্ত কবর দেয়ার ব্যাপারে তার বাবা-মায়ের সম্পৃক্ততা রয়েছে। তারা এরই মধ্যে নবজাতকের প্রকৃত বাবা-মায়ের সন্ধানে নেমেছে।

পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, সন্তানের জন্য কবর খুঁড়তে গিয়ে সৌভাগ্যবশত ওই ব্যক্তিসহ গ্রামবাসী মেয়েটিকে জীবিত উদ্ধার করতে পেরেছে। এখন সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার অবস্থা উন্নতির দিকে।

সূত্র : বিবিসি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930