সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে পারিবারিক কলহে শিশু সন্তানকে হত্যা, মা আটক

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরধরে কাউছার নামের ৭ বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর গর্ভধারিনী মা স্বপ্না বেগমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরআগে সোমবার দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের দক্ষিণ চররুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু কাউছার স্থানীয় পিকআপভ্যান চালক মো. রাসেলের ছেলে ও লোকমানিয়া হাফিজিয়া মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্র।

প্রতিবেশিরা জানায়, গাড়ি চালানোর কাজে বেশিরভাগ সময় বাইরে থাকেন স্বপ্না বেগমের স্বামী রাসেল। এ সুযোগে এলাকায় উশৃঙ্খল জীবনযাপন করতেন স্বপ্না। সোমবার রাতে মায়ের কাছে ১০ টাকা চাইলে তাকে মারধর করে তার গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া গণমাধ্যমকর্মীদের জানান, দীর্ঘদিন ধরে স্বপ্নার স্বামীর ২য় বিয়ে ও পারিবারিক অর্থনৈতিক সংকট নিয়ে তাদের সংসারে কলহ-বিবাদ চলে আসছিল। রাতে শিশুটি তার মায়ের কাছে ১০ টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় তার ওড়না কেটে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালায়।

খবর পেয়ে পুলিশ সন্দেহজনকভাবে তার মা’সহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। একপর্যায়ে মা স্বপ্না শ্বাসরোধে কাউছারকে হত্যার কথা স্বীকার করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930