সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

রেডিয়ান্ট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামের রেডিয়ান্ট স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী সভা বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি শামছুদ্দিন সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সজিব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম।
বিশেষ অতিথি ছিলেন, মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহছানুল কবির রিপন, সাবেক চেয়ারম্যান এম বেলাল হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক একেএম বদরুল আলম শাম্মী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ওহিদুজ্জামান বাবলু, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন পাটোয়ারী, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী, রেডিয়ান্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন সবুজ প্রমুখ।

পরে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930