সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

জাবি উপাচার্যের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি

ক্যাম্পাস প্রতিবেদক, জাবি :

দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এই ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফারজানা ইসলামের বিরুদ্ধে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। নৈতিক স্খলন ও অর্থ কেলেঙ্কারির দায়ে এই আন্দোলন এমনটাই বলছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

এর প্রেক্ষিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে পদযাত্রা বের করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। কর্মসূচিটি সমাজবিজ্ঞান অনুষদ ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি (মার্ক্সবাদী) মাহাথির মোহাম্মদ বলেন, ‘এই উপাচার্য একদিকে দুর্নীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে অপরদিকে ভারপ্রাপ্ত লোকদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে ভারাক্রান্ত করে রেখেছেন। এছাড়া উপাচার্যের মধ্যে এখন স্বৈরাচারী মনোভাব ফুটে উঠেছে। আমরা উপাচার্যের অপসারণের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

অপরদিকে, ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ এই ব্যানারে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-পন্থি শিক্ষকরা। মঙ্গলবার বেলা ৩টায় নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন তারা। কর্মসূচী অনুসারে বুধবার(১৬ অক্টোবর) মৌন মিছিল ও সংহতি সমাবেশ করবেন তারা।

উল্লেখ্য, আগামীকাল বুধবার বেলা ১টায় উপাচার্যের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করবে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনকারীরা।

এনএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930