মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আবরারের খুনিদের নামে পাবলিক টয়লেট

আকাশবার্তা ডেস্ক :

গুগল ম্যাপে পাল্টে গেছে বুয়েটের শের-ই বাংলা হলের নাম। ওই লোকেশনে দেখাচ্ছে শহীদ আবরার ফাহাদ হল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর এ আবাসিক হলের নামে পরিবর্তন দেখাচ্ছে।

এছাড়া আবরারের খুনিদের নামে টয়লেটের নামকরণ করা হয়েছে। যা ওই ম্যাপে শো করছে।

মঙ্গলবার থেকে গুগল ম্যাপে বুয়েটের শের ই বাংলা হল সার্চ করলেই শহীদ আবরার হল দেখা যাচ্ছে। এর পাশে কয়েকটি পাবলিক টয়লেট শো করছে যা আবরারের খুনিদের নামে।

পাবলিক টয়লেটগুলোর মধ্যে রয়েছে, অমিত সাহা পাবলিক টয়লেট, কিলার অনিক সরকার পাবলিক টয়লেট, কিলার রাসেল পাবলিক টয়লেট, অপ্রেসার (নির্যাতক) রাসেল পাবলিক টয়লেট, কিলার রবিন পাবলিক টয়লেট।

ভারত-বাংলাদেশ চুক্তি নিয়ে গত ৬ অক্টোবর আবরারের দেয়া একটি স্ট্যাটাসের জেরে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের বিপথগামী কয়েকজন কর্মী। এরপর থেকে সারাদেশে আন্দোলন চলছে।

জানা যায়, ওই রাতেই তার নিজ কক্ষ ১০১১ থেকে ২০১১ নম্বর কক্ষে ডেকে নেয় ছাত্রলীগ নেতারা। এরপর মধ্যরাত পর্যন্ত তার ওপর নির্মম নির্যাতন চালায়। এতে তিনি মারা গেলে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আবরারের মরদেহ সিঁড়িতে ফেলে রাখে। এ ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভে ফেটে পড়ে মানুষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০