শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

র‌্যাগিংয়ের বিচার প্রচলিত আইনেই : আইনমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

র‌্যাগিং কথাটার জন্য হয়তো আইন নাই। তবে প্রচলিত আইনেই এ বিচার করা সম্ভব। এমনটাই জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। বুয়েটছাত্র আবরার ফাহাদকে নির্যাতন চালিয়ে হত্যার প্রেক্ষাপটে বুধবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের সংযুক্ত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন- র‌্যাগিং কথাটার জন্য হয়তো আইন নাই, র‌্যাগিংয়ের মাধ্যমে যদি কোনও অপরাধ করা হয়, যদি থাপ্পড় দেওয়া হয়, সেটাও কিন্তু পেনাল কোডে অপরাধ হিসাবে ৩২৩ এ শাস্তিযোগ্য।

তিনি বলেন, সম্প্রতি র‌্যাগিং এর কথাগুলো  উঠে এসেছে। যারা র‌্যাগিংয়ের ভিকটিম তাদের উৎসাহ করবেন, তারা যেন নালিশ করে।

নালিশ করলে আমাদের যথেষ্ট আইন আছে, যেগুলোর আওতায় র‌্যাগিংয়ের মাধ্যমে যে অপরাধ করা হয়, সেগুলোর বিচার আমরা করবো। প্রচলিত আইনেই এ বিচার করা হবে।

আইনমন্ত্রী বলেন- শুধু আইন আদালতে আসলেই সমাধান হবে, তা নয়। প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধমূলক কাঠামো দাঁড় করাতে হবে। সেখানে নালিশ করলে প্রতিকার হবে এবং নালিশ করলে আর র‌্যাগিং হবে না। এরকম কমপ্লেইন সিস্টেম গঠন করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০