সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরের দালালবাজার জমিদার বাড়ি পর্যটন কেন্দ্র হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের দালাল বাজার জমিদার বাড়ি পর্যটন কেন্দ্র হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (১৬অক্টোবর) বিকেলে পর্যটন কেন্দ্র হিসেবে এর উদ্বোধন করেন, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক পাল। যারফলে সরকারের স্বীকৃতি পেয়ে লক্ষ্মীপুর জেলার প্রথম পর্যটন কেন্দ্র হিসেবে দালাল বাজার জমিদার বাড়িটি ইতিহাসে স্থান করে নিল।

উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদ ইকবাল, সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল, রায়পুর উপজেলা পরিষদরে চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর পৌর মেয়র হাজী ইসমাঈল হোসেন খোকন, দালাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা মুক্তিযুদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার বীরমুক্তি নুরুজ্জামান মাস্টার প্রমুখ।

পর্যটন মন্ত্রণালয়ের অর্থায়নে দালাল বাজার জমিদার বাড়িতে আগত পর্যটকদের গাড়ি পার্কিংয়ের স্থান, বসার বেঞ্চ, গোলঘর, প্রবেশপথের রাস্তার কাজসহ দৃষ্টিনন্দন স্থাপনাসমূহের উদ্বোধন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930