সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রি অফিসের দুই কর্মচারী আটক

আকাশবার্তা ডেস্ক :

নওগাঁর ধামইরহাটে সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি দমন কমিশন দুদক এর অভিযানে ঘুষের টাকাসহ অফিস সহকারী ও নৈশপ্রহরীকে আটক হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সহকারী পরিচালক আল-আমিনসহ সঙ্গীয় দুদক টিম ধামইরহাট সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালায়।

এ সময় ঘুষ ও অনিয়মের ২৮ হাজার ৮৮৫ টাকা গণনাকালে দুদকের উপ-পরিচালক সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী চকযদু গ্রামের আব্দুর রহিমের ছেলে রেজাউল ইসলাম (৫০) ও নৈশপ্রহরী চকপ্রসাদ গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে এনামুল হক (৪০) আটক করে। 

এ সময় উপস্থিত জনতা ও সাংবাদিকদের সামনে ঘুষের টাকার ভাগ সাব-রেজিস্ট্রার তাহাজ্জোদ আলী নেন বলে অফিস সহকারী রেজাউল ইসলাম সবার সামনে স্বীকার করেন। 

দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, অভিযানের দিন ধামইরহাট সাব-রেজিস্ট্রি অফিসে ২১টি দলিল সম্পাদন হয় এবং তার সরকারি ফি হিসাব অনুযায়ী ৯ হাজার ৪৮৫ টাকা থাকার কথা কিন্তু সেখানে সরকারি ফি বাদে অতিরিক্ত ২৮ হাজার ৮৮৫ টাকা পাওয়া যায়।

যা অফিস সহকারী ও নৈশপ্রহরী অনিয়ম করে এসব টাকা গ্রহণ করেছেন বলে স্বীকার করেন। সাব-রেজিস্ট্রারকেও আমরা নজরদারিতে রেখেছি। তদন্তে জড়িত পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

সূত্র : আরটিভি অনলাইন

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930