বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে যুবক খুন

আকাশবার্তা ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাওয়াভাষা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকার চাচি হীরাকে আটক করেছে পুলিশ। মাসুদ রানা (২২) উপজেলার চৌডালা ইউনিয়নের বসনিটোলা গ্রামের লাল মোহাম্মদের ছেলে। তিনি আদিনা ফজলুল হক সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের পরিবারের বরাতে গোমস্তাপুর থানার ওসি শেখ শাহীন কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুদের সঙ্গে উপজেলার কাওয়াভাষা গ্রামের গ্রাম্য চিকিৎসক আমিরুল ইসলামের মেয়ে জয়তুন নেসার (১৬) প্রেমের সম্পর্ক ছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে জয়তুন মোবাইল ফোনে মাসুদকে তার বাড়িতে ডেকে নেন।

এরপর শুক্রবার ভোরে জয়তুন ফোন করে নিহতের চাচাতো ভাই আব্দুল হালিমকে জানান, মাসুদ রানাকে পাওয়া যাচ্ছে না। অনেক সন্ধানের পর হালিম মাসুদের লাশ উদ্ধার করে।
প্রেমিকার বাসায় মাসুদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। ঘটনার পর থেকে প্রেমিকা জয়তুন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০