সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

যুবলীগ চেয়ারম্যানের পায়ে কারা?

আকাশবার্তা ডেস্ক :

সম্প্রতি যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে তার পা ছুঁয়ে সালাম করছেন তিনজন। অপেক্ষায় আছেন আরেকজন।

রাজধানীতে শুদ্ধি অভিযানের পর আড়ালে আছেন যুবলীগের চেয়ারম্যান। গ্রেপ্তার হয়েছেন তার অনেক কাছের মানুষ। তাকে নিয়েও নানারকম আলোচনা সমালোচনা চলছে সর্বত্র। এ মুহূর্তেই ভাইরাল হলো ছবিটি।

ছবিতে দেখা যাচ্ছে, একটি রাস্তায় কালো প্যান্ট আর নীল চেক শার্ট পরে দাঁড়িয়ে আছেন ওমর ফারুক চৌধুরী। আর তিনজন ছেলে তার পা ধরে সালাম করছেন।

তবে পা ধরে সালাম করা ওই যুবকদের চেহারার ছবি উঠেনি বলে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা যুবলীগের নেতাকর্মী হবেন।

রাজধানীতে ক্যাসিনোকাণ্ডে অভিযানের পর গ্রেপ্তার হন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ ভূঁইয়া, যুবলীগ নেতা জি কে শামীমসহ অনেকেই।

তখন থেকেই সংগঠন‌টির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নামও উঠে আসে। সম্প্রতি এসব নিয়ে গণভবনে যাওয়া নিষিদ্ধ হয় তার। এমনকি রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে যুবলীগের বৈঠকেও তিনি থাকতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930