সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সফর বাতিল, ঢাকায় আসছেন না মেসিরা

ক্রীড়া ডেস্ক :

বাংলাদেশে খেলতে আসছেন না লিওনেল মেসিরা। প্যারাগুয়ের সঙ্গে ঢাকায় প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটি সূচি থেকে বাতিল হয়ে গেছে।

সর্বশেষ খবর অনুযায়ী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের ফুটবল সূচিতে ঢাকাকে রাখেনি। এমনকি প্যারাগুয়ের বিপক্ষে তারা ম্যাচই খেলবে না।

ফুটবল যাদুকর মেসির ঢাকায় আসার খবরে খুশি হয়েছিলেন আর্জেন্টিনা ভক্তরা। কিন্তু সে খুশি বেশিক্ষণ থাকলো না।

চলতি বছরের নভেম্বরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা জানায় আর্জেন্টিনা। যথাক্রমে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচগুলো খেলবে। ব্রাজিলের সঙ্গে আগেই খেলার সূচি থাকলেও, নতুন সূচিতে তারা প্যারাগুয়ের বদলে উরুগুয়েকে নিয়েছে।

১৫ নভেম্বর সৌদি আরবের রিয়াদে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরে ১৯ নভেম্বর ইসরাইলের তেলআবিব উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তারা।

আগের সূচিতে আর্জেন্টিনার ঢাকায় বঙ্গবুন্ধ স্টেডিয়ামে খেলার কথা ছিল ১৮ নভেম্বর।

এ বিষয়ে বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সামনে রেখে আমরা ম্যাচটির ব্যাপারে আগ্রহী হয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে সেটা যেহেতু হচ্ছে না, তাই ম্যাচটি আমরা মার্চ মাসের পরে করতে চেয়েছি। তা ছাড়া এত স্বল্প সময়ে তাদের আনাটা একটু কঠিনই হবে।

তবে তিনি জানান, এজেন্টদের পক্ষ থেকে এখনো সময় চাওয়া হচ্ছে। আমরা এখনই সম্ভাবনা বাতিল করে দিচ্ছি না। আগামী সপ্তাহে হয়তো চূড়ান্তভাবে বলা যাবে আসলেই আর্জেন্টিনা ঢাকায় আসবে কি না।

এর আগে ২০১১ সালে নাইজেরিয়ার বিপক্ষে ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসার কথা ছিল তাদের।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930