মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

‘সুষ্ঠু নির্বাচন হয়েছে!’ অনন্ত জলিল

বিনোদন ডেস্ক :

বিএফডিসিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৫টা ২৬ মি‌নিট পর্যন্ত।

কড়া নিরাপত্তার ম‌ধ্যে সারা‌দিন ভোট দি‌য়ে‌ছে শিল্পীরা। বিএফডিসির গেটে সকাল থেকেই পুলিশ ও র‌্যাব সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়।

ভোটগ্রহণের খানিকক্ষণ আগে এ নির্বাচনে বিকেলে ভোট দিতে আসেন আনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা।

এসময় অনন্ত জলিল বলেন, সুষ্ঠু নির্বাচন হয়েছে। সবাই মিলেমিশে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবো।

নির্বাচন নিয়ে অনন্ত জলিল বলেন, নির্বাচনে আমরা সবাই একসঙ্গে জড়ো হই। সবাইকে পেয়ে ভালো লাগে। সাংবাদিকরাও আসে, সবার সঙ্গে এই দিনটাতে দেখা হয়।

শুক্রবার সকাল ৯ টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসতে থাকেন শিল্পীরা। ভোট দিতে এসে অনন্ত আরো বলেন, শিল্পীদের স্বার্থে যে নিরাপত্তা নেয়া হয়েছে তার সঙ্গে আমি একমত। ভোট ভালোই হচ্ছে। আশা করি সঠিক মানুষটিই নির্বাচিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৪৯। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন নায়ক ইলিয়াস কাঞ্চন। তিন সদস্যের আপিল বোর্ডের চেয়ারম্যান প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম খান। বাকি দুই সদস্য হলেন পরিচালক সোহানুর রহমান ও রশিদুল আমিন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০