সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর জেলা পুলিশ ও কমিউিনিটি পুলিশিং সেল এর যৌথ আয়োজনে সদর মডেল থানার সামনে বেলুন ও পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে’র উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এতে জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান মিয়া, কমিউনিটি পুলিশিং জেলা শাখার আহ্বায়ক সৈয়দ জিয়াউল হুদা আপলু, সদস্য সচিব জাকির হোসন ভূঁইয়া আজাদ প্রমুখ।

এ দিকে চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ফ্রি ব্লাড গ্রুপিংয়ের আয়োজন করা হয়। চন্দ্রগঞ্জ থানা চত্তরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক বদরুল আলম শ্যামল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930