সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
পাখি ভাই।

আমরা যে ডাল ভাত খাই এনবিআর জানে না : পাখি ভাই

আকাশবার্তা ডেস্ক :

ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ সোমবার (২৮ অক্টোবর) পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করা হয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে পাখি ভাইয়ের সব ধরনের আমানত, বিনিয়োগ ও ভল্টে থাকা সম্পদের তথ্য দিতে এনবিআর ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

ঘটক পাখি ভাই আরটিভি অনলাইনকে এসম্পর্কে বলেন, গতকাল রোববার দুই তিনজন এসেছিলেন তার ভাগিনার বিয়ে নিয়ে আলোচনা করতে। আমি তাদের বলেছি যে পাত্র পাত্রীর ছবি নিয়ে আসেন, আমি ইনশাআল্লাহ বিয়ে দিয়ে দিব।

তারা আমার ব্যবসা সম্পর্কেও খোঁজ খবর নেয়। তিনি বলেন, পরে জানতে পারি যে তারা এনবিআরের লোক, বিয়ের কোনও বিষয়ে তারা আসেননি। পাখি ভাই বলেন, এনবিআর জানে না যে আমরা ডাল ভাত খাই। বিয়ের ঘটকালি করে যে টাকা পাই তা দিয়ে স্টাফদের বেতন, অফিস ভাড়া দিয়ে হাতে কিছু থাকে না।  তারা যে অফিস দেখছে সেটিও তো আমার না, ডেকোরেশনসহ ভাড়া দেই এবং ৩৫ বছর ধরে এই মার্কেটে ভাড়া আছি।

এদিকে একইদিন অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়া মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ এবং তাদের দুই পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে এনবিআর।

এর আগে গত ২১ অক্টোবর মোল্লা কাওছার ও শেখ মারুফসহ তাদের পরিবারের ব্যাংক হিসাবের তথ্য তলব করে এনবিআর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930