বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
আল-বাগদাদী

আল-বাগদাদীর মৃত্যুর খবর নিশ্চিত করলো আইএস

আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস তাদের নেতা আবু বকর আল-বাগদাদী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। একইসঙ্গে তারা তাদের সংগঠনের নতুন নেতার নাম ঘোষণা করেছে।মেসেজিং সার্ভিস টেলিগ্রামে আল-বাগদাদীর স্থলাভিষিক্ত ব্যক্তি ও ‘খলিফা’র নাম ঘোষণা করেছে আইএস। এই গ্রুপটির নতুন হয়েছেন-আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশি।

গত শনিবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আল-বাগদাদীর অবস্থান খুঁজে পায় মার্কিন বিশেষ বাহিনী। পরে তারা সেখানে অভিযান চালায় তারা। কিন্তু আইএস প্রধান একটি টানেলের ভেতর ঢুকে যান এবং তার গায়ে পরিহিত আত্মঘাতী জ্যাকেটের বিস্ফোরণ ঘটান।

মার্কিন ওই সেনা অভিযানে আইএসের সম্ভাব্য উত্তরসূরি সৌদি নাগরিক আবু আল-হাসান আল-মুহাজিরও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আইএস। গতকাল বৃহস্পতিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে জঙ্গি সংগঠনটি।

এদিকে আবু আল-হাসান আল-মুহাজির নিহত হওয়ার পর আইএসের নতুন মুখপাত্র হয়েছেন আবু হামজা আল-কুরেশি। তিনি আইএসের নতুন নেতা আবু ইব্রাহিম আল-হাশেমির প্রতি আনুগত্য জানাতে মুসলিমদের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে আইএসের নতুন নেতা আবু ইব্রাহিম আল-হাশেমি সম্পর্কে খুব বেশি তথ্য দিতে পারেনি নিরাপত্তা বাহিনী। আইএসও তাদের নতুন নেতার সম্পর্কে খুব বেশি তথ্য বা তার ছবি প্রকাশ করেনি। তবে তাকে ‘জিহাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেছে তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১