সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

জীবিত কন্যাসন্তানকে মাটিচাপা দিতে গিয়ে আটক বাবা-দাদা!

আন্তর্জাতিক ডেস্ক :

নবজাতক কন্যাকে জীবন্ত কবর দেয়ার সময় হাতেনাতে পুলিশের কাছে ধরা খেলেন বাবা ও দাদা। সম্প্রতি এই ধরণের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভারতের হায়দ্রাবাদে জুবিলি বাসস্ট্যান্ডের নির্জন এলাকায় শিশুটি জন্মানোর পরপরই তাকে মাটিচাপা দেয়ার চেষ্টা করে তারা।

শুক্রবার (১ নভেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য দেয়া হয়।জানা যায়, আটক হওয়া ব্যক্তিরা করিমনগরের বাসিন্দা।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, নবজাতকটিকে মাটিচাপা দেয়ার জন্য তার বাবা ও দাদার তৎপরতা চোখে পড়ে কুমার নামে স্থানীয় এক অটোরিকশা চালকের।

কুমার জানান, বাজারের ব্যাগে কিছু একটা নিয়ে গোপনে তাদের বাসস্ট্যান্ডের পেছনে যেতে দেখেন তিনি। সন্দেহ হওয়ায় আড়ালে লুকিয়ে দেখতে থাকেন দু’জনের কর্মকাণ্ড। এসময় মাটিতে গর্ত করতে দেখে সন্দেহ আশঙ্কায় রূপ নেয় তার। পাশাপাশি ফোঁপানির আওয়াজ কানে আসে কুমারের। দেরি না করে পুলিশকে ফোন করেন তিনি।

ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে গান্ধী হাসপাতালে পাঠায় পুলিশ।

এরপর হত্যাচেষ্টার অভিযোগ এনে নবজাতকের বাবা ও দাদাকে আটক করা হয়।

আটক ওই দুজন দাবি করেন, চিকিৎসায় অপারেশন ব্যর্থ হলে তাদের নাতনি মারা যায়। পাবলিক বাসে মরদেহ নেওয়া যাবে না, তাই তারা মরদেহ সমাহিত করার জন্য মাটি খুঁড়ছিলেন।

পুলিশ কনস্টেবল ভেঙ্কাতা রামাকৃষ্ণ বলেন, কন্যা সন্তান হওয়ার কারণেই শিশুটিকে জীবন্ত হত্যা করতে চেয়েছিলেন তারা। এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930