সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ক্যাসিনো অপকর্মে জড়িয়েও স্বপদে লোকমান, কেন?

ক্রীড়া প্রতিবেদক :

সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী বিস্ময় প্রকাশ করে বলেছেন, ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে এখনো ক্রিকেট বোর্ড থেকে কেন বহিষ্কার করা হয়নি? এ ঘটনায় ক্রিকেটবিশ্বে বিসিবির সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সাবের হোসেন চৌধুরী গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, যত দিন পর্যন্ত বিচারের কার্যক্রম শেষ না হচ্ছে তত দিন পর্যন্ত তাকে (লোকমান) সাসপেন্ড করা উচিত।

ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের ক্ষেত্রে কী হয়েছিল? তখন তো কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। তার পরও তার বিরুদ্ধে দ্রুতগতিতে ব্যবস্থা নেয়া হয়েছে। এখন লোকমানের ক্ষেত্রে কেন এত অনীহা?

উল্লেখ্য, লোকমান হোসেন ভূঁইয়া বিসিবির প্রভাবশালী বোর্ড পরিচালকদের একজন। দেশে চলমান শুদ্ধি অভিযানে নিজ ক্লাব মোহামেডানে ক্যাসিনো অপকর্মে জড়িয়ে তিনি এখন কারাগারে।

ক্যাসিনো হোতা লোকমান আটকের ৩৫ দিন পেরিয়েছে। তবে এখনো পর্যন্ত বোর্ড তাকে বহিষ্কার করেনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930