মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

‘গ্রামে বসেই মানুষ দেশে-বিদেশে ব্যবসা করতে পারবে’

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শহরের মানুষ যে ধরনের সুবিধা পায় পল্লির মানুষেরাও আগামীতে সেসব সুবিধা পাবে। গ্রামে বসেই যেন দেশে-বিদেশে ব্যবসা করতে পারে সেই সুবিধা করে দিচ্ছি। মানুষ গ্রামে বসেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে।

তিনি বলেন, জাতির পিতা আদর্শগ্রাম প্রকল্প হিসেবে গুচ্ছগ্রাম তৈরি করেছিলেন। আমরা আশ্রয়ন প্রকল্প হাতে নিয়েছি। সেখানে মালিকেরা সমবায় করে মালিকানা ভোগ করবে। একটি মানুষও গৃহহীন থাকবে না।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমবায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের যেন কারো কাছে হাত পাততে না হয় সে ব্যবস্থা করা হচ্ছে। এ লক্ষে সমবায় আইন এবং সমবায় ব্যাংককে সময়োপযোগী করে গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

‘জাতির পিতা বলতেন, ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। এ দেশের মানুষ কারও কাছে হাত পাতবে না। নিজস্ব অর্থায়নে ৯০ ভাগ কাজ করা হচ্ছে। বাজেট সাতগুণ বৃদ্ধি করেছি। এটা ধরে রেখে এগিয়ে যেতে হবে।’

শেখ হাসিনা বলেন, আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। নদীভাঙা মানুষ যেন গৃহহারা না হয়ে যায় সেজন্য ১০০ কোটি টাকার থোক বরাদ্দ আছে তাদের সহযোগিতার জন্য। আমাদের দেশের মাটি উর্বর, জমি উর্বর, মানুষ কাজের। তাদের কাজে লাগাতে পারলে কষ্ট হয় না।

প্রধানমন্ত্রী বলেন, দেশে চাষ উপযোগী জমি সীমিত হলেও গবেষণার মাধ্যমে ফসলের উন্নত জাত উদ্ভাবন করে উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। খাদ্য, তরি-তরকারি, মাংস, মাছ, ডিম সব উৎপাদনেই আমরা অগ্রগামী। সেগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে হলে সমবায়ের ভিত্তিতে করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০