সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বোরকা, হাত মোজা পরেও চেনা যায় সানাইকে!

বিনোদন প্রতিবেদক :

সানাই মাহবুব সুপ্রভা। মিডিয়ার বেশ পরিচিত একজন মডেল। নতুন নতুন ছবি পোস্ট, নানা স্ট্যাটাস ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ পরিচিতি পেয়েছেন তিনি।

তারই ধারাবাহিকতায় রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বোরকা পরা একটি ছবি আপলোড দিয়েছেন সানাই। ছবিটিতে আলোচনার তেমন কিছু না থাকলেও নেতিবাচক মন্তব্যের সম্মুখীন হচ্ছেন ছবি ক্যাপশনে দেয়া স্ট্যাটাসটির জন্য।

ছবির ক্যাপশনে সানাই লেখেন,

বোরকা পড়লেও চেনা যায় আমাকে???

কি যন্ত্রণায় পড়লাম আমি!

ফুল কালো বোরকা এমনকি হাত মোজা আছে আমার!

তাও চেনা যায় আমাকে??

Disgusting!

এই বাড়িও চেঞ্জ করতে হবে আমাকে!

সাধারণত বোরকা পড়ে গাড়িতে উঠে যাই আমি। এইভাবেই একটু হাঠতে বের হয়েছিলাম, পিছন থেকে শুরু হয়ে গেছে মানুষের অত্যাচার!

বিরক্তিকর!

মূলত এই ক্যাপশনেই নেতিবাচক মন্তব্যের সম্মুখীন হতে হয় সানাইকে। তবে এই ধরণের পোশাকের (বোরকা) জন্য ধন্যবাদও পেয়েছেন অনেকের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930