সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

পেঁয়াজের দাম বেশি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করাসহ বিভিন্ন অভিযোগে রামগঞ্জ শহরের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান শহরের মিতালী ষ্টোর ৮ হাজার, তৃপ্তি মিষ্টান্ন ভান্ডার ৫ হাজার, হুক্কা মিয়ার হোটেল ৩ হাজার ও শ্রী-গুরু শিল্পালয়কে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এসময় কৃষি বিপনন অধিদপ্তরের মার্কেটি অফিসার মনির হোসেন, রামগঞ্জ পৌর স্যানেটারী ইন্সপেক্টর আলমগীর কবির ও বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন সেলিম ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930